সেবা পেতে আরও বেশি কর দিতে হবে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ: সরকারের কাছ থেকে সেবা পেতে ব্যবসায়ীদের আরও বেশি কর দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, বর্তমানে সরকার যে রাজস্ব আয় করে, তা দিয়ে চাহিদা অনুযায়ী সেবা দেওয়া যায় না।

 আন্দালিব খান

তার মানে যাঁরা নিয়মিত কর দেন, তাঁদের ওপর করের বোঝা আরও বাড়িয়ে দেবেন? এসব না করে করের আওতা বাড়ান। ১৬ কোটি মানুষের দেশে যে পরিমাণ মানুষ আয়করের আওতায় আসার কথা, সেই পরিমাণ কর কি আদায় করতে পারেন?

 রাজীব

সাত বছর ধরে যন্ত্রণা ছাড়া কী সেবা দিয়েছেন জনগণকে? ...বাজারমূল্যের চেয়ে বেশি দাম দিয়ে গ্যাস, তেল, বিদ্যুৎ ব্যবহার করছি, টোল দিয়ে ব্রিজ, ফ্লাইওভার পার হচ্ছি, নিজের টাকায় শিক্ষা-চিকিৎসা নিচ্ছি। নিরাপত্তার দায়িত্ব সরকার নিতে পারবে না জানিয়ে দিয়েছে; রাষ্ট্রের সব সেবা জনগণ এখন নগদ দামে ক্রয় করছে। কোনো কোনো ক্ষেত্রে অধিক দামে সরকারি সেবা কিনতে হচ্ছে। তাহলে আলাদাভাবে ট্যাক্স দিতে হবে কেন?