চিরিরবন্দর দিনাজপুর জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। অত্র এলাকার অধিবাসীর সংখ্যা প্রায় চার লাখ। এই এলাকার আশপাশে অনেক সুপরিকল্পিত আবাসিক এলাকা, শিল্পকারখানা, নতুন নতুন স্কুল-কলেজ প্রতিষ্ঠিত হওয়ায় এলাকায় ব্যবসা-বাণিজ্য দিনে দিনে বাড়ছে। তা ছাড়া অত্র এলাকাটি বিশেষ করে কৃষি এলাকা হিসেবে স্বনামধন্য। ধান চাষের পাশাপাশি শাকসবজি, ফলমূল, মাছ চাষের প্রবণতা দিনে দিনে বাড়ছে। কিন্তু দুঃখের বিষয়, অত্র এলাকায় অগ্রণী ব্যাংকের কোনো শাখা নেই। যদি শাখা থাকত, তবে এলাকার লোকজন ব্যবসা-বাণিজ্যের লেনদেনের পাশাপাশি কৃষকেরা কৃষিঋণের সুবিধা নিয়ে অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারতেন।
যদিও আমরা জানি যে অগ্রণী ব্যাংক দেশ ও জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ এবং অগ্রণী ব্যাংক স্বল্প সুদে কৃষক, বেকারদের ঋণ দিয়ে থাকে এবং সমাজে মাথা উঁচু করে বাঁচার এবং দেশের অর্থনীতি সচল রাখতে বিশেষ ভূমিকা পালন করে। সর্বোপরি অগ্রণী ব্যাংকের বিশেষ ও উন্নত সেবা নিয়ে আধুনিক ব্যাংকিংয়ে প্রবেশের সুযোগ পেত অত্র এলাকাবাসী। তাই অত্র এলাকায় অগ্রণী ব্যাংকের একটি শাখা স্থাপন করে এলাকাবাসীর দীর্ঘদিনের আশা পূরণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।
মো. শহীদুল ইসলাম, চিরিরবন্দর, দিনাজপুর।