প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংক থেকে ইস্যুকৃত ৫০০ টাকার নোটগুলো বাজারে লেনদেন করতে ভীষণ বেগ পেতে হয়। নোটগুলো একটু মলিন হলে, কোনো অংশে সামান্য ছেঁড়া হলে, রং সামান্য ফ্যাকাশে হলে, টাকার বান্ডিলের যে অংশে পিন বা স্টাপলার ব্যবহার করা হয়, সেই অংশটুকু একটু বেশি ছিদ্র হলে বাজারে চালানো যায় না।
বিক্রেতাদের এমনই মনোভাব যে ৫০০ টাকার নোট দেখলেই তাঁরা টাকার সত্যতা সম্পর্কে সন্দেহ করেন।
৫০০ টাকার নোট অথবা অন্য যেকোনো নোট যদি হঠাৎ চালানো না যায়, তাহলে স্থানীয় কোনো বাণিজ্যিক ব্যাংক থেকে তা পরিবর্তন করা যায় না। অচল নোট যাতে সহজে যেকোনো ব্যাংক থেকে পরিবর্তন করে নেওয়া যায়, সে বিষয়ে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আরিফা সরকার
কিশোরগঞ্জ, নীলফামারী।