অতিথি পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের অতিথি পাখি সম্পর্কে আমরা কম-বেশি সবাই জানি। প্রতিবছর বিশ্বের নানা স্থান থেকে বিভিন্ন ধরনের অতিথি পাখি শীতের শুরুতে আমাদের দেশে আসে। শীতের শেষে এরা আবার চলে যায় তাদের আসল গন্তব্যে। কিন্তু আমাদের সমাজের একশ্রেণীর মানুষ আছে, যারা লোভের বশবর্তী হয়ে এসব পাখি শিকার করে থাকে। এসব পাখিশিকারির হাত থেকে অতিথি পাখি সংরক্ষণে প্রণীত হয়েছে ‘অতিথি পাখি আইন’।

শুধু আইন করলে সব কাজ শেষ হয়ে যায় না; বরং এর সঠিক ও কার্যকর প্রয়োগের ওপর নির্ভর করছে অতিথি পাখির নিরাপদ আশ্রয়। আমরা যদি প্রত্যেকে সচেতন হই, তাহলে সম্ভব অতিথি পাখি রক্ষা করা।
মরিয়ম, দৌলতপুর, সিরাজগঞ্জ।