অদ্ভুত বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের এমন কোনো বিশ্ববিদ্যালয় আছে, যেখানে চার বছরের অনার্স শেষ করতে সময় লাগে সাড়ে সাত বছর? পরীক্ষা শেষে রেজাল্ট পেতে সময় লাগে ছয় মাসেরও বেশি সময়? চার বছরের অনার্স জীবনে চার দিন ক্লাস করেও অনার্স পাস করা যায়?
২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে ২০১৩ সালের শেষের দিকে অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হলেও এখন পর্যন্ত মাস্টার্সে ভর্তি হতে পারিনি। আর মাস্টার্সে ভর্তি হব কবে এবং মাস্টার্স শেষ কবে হবে তাও জানা নেই—এমন এক অদ্ভুত বিশ্ববিদ্যালয়ের নাম জাতীয় বিশ্ববিদ্যালয়, যেটি বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় এবং এর সমস্যাগুলোও সবচেয়ে বড় এবং কোনো কোনো ক্ষেত্রে সমাধান সম্ভবও নয় বলে মনে হয়।
তারপরও বিশ্ববিদ্যালয়ের প্রতি অনুরোধ, আমাদের ভর্তির ব্যবস্থা ও সেশনজটের পরিমাণ কমানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
মোশেফ
ঢাকা কলেজ, ঢাকা।