অনার্স পার্ট-৩ পরীক্ষার ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৮-০৯ শিক্ষাবর্ষের অনার্স পার্ট-৩ পরীক্ষা শেষ হওয়ার পর তিন মাস পেরিয়ে গেলেও ফল প্রকাশ করা হয়নি।

আমাদের শিক্ষকেরা বলছেন, এক মাস তো বটেই, ফল প্রকাশ হতে আরও দুই মাস লেগে যেতে পারে। ফলাফলের ওপর নির্ভর করে অনেক শিক্ষার্থী পরবর্তী বর্ষের পাঠ-পরিকল্পনা নির্ধারণ করেন। এবং দ্রুততম সময়ে ফল হাতে পাওয়া গেলে মানোন্নয়ন পরীক্ষার প্রস্তুতি নিতে সুবিধা হয়।

আমরা প্রত্যাশা করব, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনতিবিলম্বে তৃতীয় বর্ষের পরীক্ষার ফল প্রকাশের জন্য যথাযথ পদক্ষেপ নেবে, যাতে পরীক্ষার্থীরা দ্রুত ফল পেতে পারে।

অনুপম ঘোষ

শিক্ষার্থী, বাংলা বিভাগ, ক্যান্টনমেন্ট কলেজ, যশোর।