প্র্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার নির্বাচনকালীন সরকারের রূপরেখা যদি আইনসম্মত এবং এতে বেশির ভাগ মানুষের সমর্থন থাকে, তাহলে গ্রহণযোগ্য অবাধ ও নিরপেক্ষ সব দলের অংশগ্রহণে নির্বাচন চাইলে দুই-এর মধ্যবর্তী ফর্মুলা দেওয়া যেতে পারে।
ফর্মুলা ১: মহাজোট সরকারের নির্বাচিত সংসদ সদস্য ও স্বতন্ত্র নির্বাচিত সংসদ সদস্যদের মধ্য থেকে ১৮-দলীয় জোট পাঁচজন নির্বাচিত সংসদ সদস্যের নাম দেবেন। একইভাবে মহাজোট সরকার বিরোধী দলের নির্বাচিত যেকোনো পাঁচজন সংসদ সদস্যের নাম দেবেন। ওই ১০ জন থেকে ভোটের মাধ্যমে সবার সম্মতিক্রমে একজন প্রধানমন্ত্রী হবেন।
যেহেতু সর্বজনস্বীকৃত জাতীয় পরিচয়পত্র তৈরিতে, সবচেয়ে কম সময়ে নির্ভুল ও কম খরচে বাংলাদেশ সেনাবাহিনী ওই জাতীয় পরিচয়পত্র তৈরি করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে; সেহেতু অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া যেতে পারে। সেনাবাহিনীকে সাহায্য করবে র্যাব, বিজিবি, পুলিশ, আনসার-ভিডিপি।
রাষ্ট্রপতি পদাধিকারবলে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে সেনাবাহিনীকে নির্বাচন পরিচালনার নির্দেশনা দেবেন।
ফর্মুলা ২: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপদে বহাল থেকে বাকি সবকিছু ফর্মুলা ১ অনুযায়ী হবে।
ফর্মুলা ৩: মাননীয় বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, বাকি সবকিছু ফর্মুলা ১ অনুযায়ী।
মেজর (অব.) মো. মামুনুর রশীদ, ঢাকা।