প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে ২০১০ থেকে এখন পর্যন্ত দেশে প্রায় ৪০০ জন ব্যক্তি অপহৃত হয়েছেন৷ এ ব্যাপারে দেশের প্রশাসন থেকে শুরু করে মানবাধিকারকর্মীদের ফলপ্রসূ কোনো তদন্ত করতে দেখা যায়নি। এখান থেকে একটা ধারণা তৈরি হতে পারে কেঁচো খুঁড়তে সাপ বের হওয়ার ঘটনার মতো। উল্লেখ্য, অপহরণের এই ন্যক্কারজনক ঘটনার আগে দেশে আরও একটি অমানবিক রীতি চালু ছিল, তা হলো তথাকথিত ক্রসফায়ার। পত্রপত্রিকায় ‘ক্রসফায়ার’ ব্যাপক সমালোচিত হওয়ার কারণে সেটিই আবার অপহরণে রূপ নিল কি না, তা প্রশাসনকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সঠিক রহস্য জনসমক্ষে প্রকাশ করতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর কোনো রাজনৈতিক দল বা চক্র এর সঙ্গে জড়িত কি না, তা উদ্ঘাটন করা, গুম-আতঙ্ক ও অপহরণ বন্ধ করা এখন সময়ের দাবি হয়ে দঁাড়িয়েছে।
মো. হারুন অর রশিদ
পূর্ব নলহিয়া, জামালপুর।