অপহরণের আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে অপহরণের পর সাতজন মানুষকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হলো তাতে সারা দেশে আতঙ্ক দেখা দিয়েছে৷ নিহত ব্যক্তিদের স্বজনদের বুকফাটা আর্তনাদ নারায়ণগঞ্জের নয়, সারা দেশের। এভাবে প্রতিদিনই কোনো ব্যক্তি বা স্কুলছাত্র অপহরণ কিংবা বিচারবহির্ভূত হত্যার শিকার হচ্ছে৷ কিন্তু কয়েক দিন আগে নারায়ণগঞ্জের ঘটনার পর সারা বিশ্বের বিভিন্ন সংগঠন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এ ধরনের অপরাধ বৃদ্ধি পাওয়ার কারণে মানুষ নিরাপদে তাদের কর্মস্থলে কিংবা অভিভাবকেরা তাঁদের ছেলেমেয়েকে স্কুলে পাঠাবেন কি না, সে নিরাপত্তা পাচ্ছেন না।
এভাবে সর্বত্র অপহরণ নামক ভাইরাস জনজীবনে আতঙ্ক সৃষ্টি করেছে। আইনের শাসন ও মানবাধিকার এখন প্রশ্নের সম্মুখীন। এ ঘটনায় র৵াবের উচ্চপর্যায়ের তিনজন কর্মকর্তার জড়িত থাকার খবরও প্রকাশিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপহরণ, হত্যা ও চাঁদাবাজিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত থাকার যে অভিযোগ উঠেছিল, সেগুলোর তদন্তের অধিকাংশই ফলাফল সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়নি৷ সুতরাং বর্তমান ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে একটি সুস্পষ্ট তদন্ত পেশ করতে হবে, যেন মানব নামে দানবগুলোর মুখোশ উন্মোচিত হয়৷ তাদের যথাযথ বিচারই স্বজনদের বুকফাটা আর্তনাদ কিছুটা প্রশমিত করবে। আর যেন এ নৃশংস ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে ব্যাপারে প্রধানমন্ত্রীর প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার বিনীত অনুরোধ করছি।

শামসুন নাহার

কোনাপাড়া, ডেমরা, ঢাকা।