অপেক্ষার ১৮ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রগতি সরণিতে সুবাস্তু নজর ভ্যালির দক্ষিণ পাশ দিয়ে ৩০ ফুট চওড়া বক্স কালভার্ট রাস্তাটির জন্য সরকার ১৯৯৫ সালে জমি অধিগ্রহণ করেছিল। বহু প্রতীক্ষার পর ২০০৯ সালে রাস্তাটির কাজ শুরু হয়। কিন্তু কাজ এতই ধীরগতিতে চলছে যে এখনো সেই রাস্তার কাজ শেষ হয়নি। এলাকাবাসীর অনন্ত কৌতূহল ও প্রশ্ন এই সরকারের আমলে এই এক কিলোমিটার বক্স কালভার্ট রাস্তাটি আদৌ হবে কি?
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি, যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তার কাজ শেষ করে এলাকাবাসীকে চরম দুর্ভোগ থেকে মুক্তি দিন।
মো. আলমগীর
উত্তর বাড্ডা, গুলশান, ঢাকা।