প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ আমিনবাজার সেতু থেকে বাবুবাজার সেতু দিয়ে প্রতিদিন অসংখ্য যাত্রী যাতায়াত করে। বর্তমানে এই সড়কে যান চলাচল করতে বাধার সম্মুখীন হচ্ছে। নবাবগঞ্জ বাবুঘাট থেকে সোয়ারীঘাট পর্যন্ত সড়কের দুই পাশে অবৈধ কাভার্ড ভ্যান রাখা হয়। এতে সড়কের প্রস্থ হ্রাস পায়। ফলে দুর্ঘটনা ঘটে। স্থানীয় সাংসদ হাজি মো. সেলিমের দাপটে তাঁর দলীয় কর্মীরা এই সড়কটি দখল করে কাভার্ড ভ্যান ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এতে স্থানীয় লোকজন অসুবিধা ভোগ করছে। যত দ্রুত সম্ভব ওই স্থান থেকে কাভার্ড ভ্যান রাখা বন্ধ করে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
রাইসা ইসলাম
শিক্ষার্থী, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।