প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২ ডিসেম্বর প্রথম আলোয় প্রকাশিত চিঠিতে মিজানুর রহমান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বেতাগী ডিগ্রি কলেজ স্টাডি সেন্টারে বিএ ও বিএসএস প্রোগ্রামে ভর্তির যেসব অনিয়ম এবং ভর্তি ও আইডি কার্ড ফি গ্রহণের অভিযোগ এনেছেন, তা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন।
এ ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্যহলো, এখানে কোনো শিক্ষার্থীর কাছ থেকে ভর্তি ও কার্ডের জন্য অতিরিক্ত ফি আদায় করা হয় না। ফি আদায়ের কারণে কোনো ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী চলে গেছেন বলে তিনি যে অভিযোগ করেছেন, তা-ও সত্য নয়।
শিক্ষার্থীরা ব্যাংকের রসিদের মাধ্যমে বাউবির জেলা কার্যালয়ে ভর্তি হন। বেতাগী ডিগ্রি কলেজ স্টাডি সেন্টার থেকে শুধু ভর্তিসংক্রান্ত পরামর্শ দেওয়া হয়।
মো. মোয়াজ্জেম হোসেন
সমন্বয়কারী, বেতাগী ডিগ্রি কলেজ, বেতাগী, বরগুনা।