অর্পিত সম্পত্তির নামজারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্পিত সম্পত্তির ‘খ’ তালিকাভুক্ত সম্পত্তির তফসিল বাতিল (দ্বিতীয় সংশোধন) করাকে সাধুবাদ জানায় ভুক্তভোগী মহল। অর্পিত সম্পত্তির ‘খ’ তফসিল বাতিলের সরকারি গেজেটও গত ১০ অক্টোবর সরকার প্রকাশ করেছে। সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা উল্লিখিত তফসিলভুক্ত ভূমির নামজারি করতে এবং খাজনা নিতে গড়িমসি করছেন। ভূমি অফিসে গেলে তাঁরা জানান, ভূমি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন আদেশ জারির চিঠি তাঁদের অফিসে না এলে নামজারি ও খাজনা নেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়। তাই ভুক্তভোগী ব্যক্তিরা খাজনা ও নামজারি করা থেকে বঞ্চিত হচ্ছেন।
প্রজ্ঞাপনের আদেশটি অতি শিগগির জারি করলে ভুক্তভোগী ব্যক্তিরা যেমন তাঁদের জমির নামজারি ও খাজনা পরিশোধ করতে পারবেন, তেমনি সরকারও বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে পারবে।
অরুণ কুমার দেবনাথ
ঘোড়াশাল, পলাশ, নরসিংদী।