প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের বিভিন্ন আদালতের বিচারক ও আইনজীবীরা আইন অনুযায়ী প্রতিদিন সাদা শার্টের ওপর কালো কোট এবং তার ওপর গাউন পরে ডিউটি করে থাকেন। কালো জুতা-মোজা–টাই তো আছেই। প্রচণ্ড গরমের দিনেও তাঁরা এই পোশাক পরতে বাধ্য হন। কারণ, এই পোশাক ছাড়া তাঁরা আইনসংগতভাবে ডিউটি করতে পারেন না।
গরমের দিনে এই পোশাক পরে ডিউটি করতে গিয়ে অনেকে অসুস্থও হয়ে পড়েন। সরকার এবং আইনমন্ত্রীর কাছে আবেদন, ব্রিটিশ আমলের এই পোশাক পরার আইনটি সংশোধন করুন।
গরমের দিনে বিশেষ ফতুয়া এবং গাউন অথবা আলোচনা করে কোনো নতুন আরামদায়ক পোশাক নির্বাচিত করে বিচারক ও আইনজীবীদের স্বস্তির ব্যবস্থা করুন। আর একান্তই তা করা সম্ভব না হলে তাঁদের বসবার স্থানগুলো শীতাতপনিয়ন্ত্রিত করুন।
ডা. মো. মহিউদ্দিন আহমেদ
ঢাকা।