প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগরের চানখাঁরপুলের পাশেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ক্যানসার ইউনিটের ফটকের সামনেই আইল্যান্ড আছে। যার জন্য রোগীদের হাসপাতালে যাতায়াতে অসুবিধা হয়। তা ছাড়া এখানে গাড়ি মেরামতের বহু দোকান আছে। আইল্যান্ডের কারণে তাদেরও অসুবিধা হচ্ছে।
তাই ঢাকা মেডিকেল কলেজ ক্যানসার হাসপাতালের ক্যানসার ইউনিটের সামনে থেকে আইল্যান্ড অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. রকিবুল ইসলাম
নাজিম উদ্দিন রোড, ঢাকা।