আক্রান্ত সিএইচটি কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ বছর আগে আওয়ামী লীগ সরকারের আমলেই পার্বত্য চুক্তি হয়েছিল। কিন্তু এর বেশির ভাগ ধারাই আজও অবাস্তবায়িত। বিশ্বের সব দেশেই আদিবাসীদের অধিকার, জীবনধারা ও সংস্কৃতি সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশের বিশেষ আইনটিও সে উদ্দেশ্যে করা হয়েছে। সেখানে অনেক বাঙালি বসতি (সেটেলার) আছে, সেটাও বাস্তবতা। এ অবস্থায় প্রায়ই পাহাড়ি-বাঙালিদের মধ্যে সংঘর্ষ বাধে। প্রাণ ও সম্পদহানি হচ্ছে। সিএইচটি কমিশন এই অস্থিতিশীল অবস্থার শান্তিপূর্ণ মীমাংসার উপায় বের করতে চায়। পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন এখন জরুরি হয়ে উঠেছে। এ ক্ষেত্রে সরকারের নির্লিপ্ত থাকার সুযোগ নেই। এসব বিষয়ে বাঙালি সংগঠন সমঅধিকার আন্দোলনসহ বিভিন্ন মহলের সঙ্গে আলোচনার কথা ছিল। কিন্তু হঠাৎ​ বাঙালি সংগঠনগুলো অবরোধ ডেকে অশান্ত পরিস্থিতির সৃষ্টি করে।

সরকারের উচিত ছিল, নেতাদের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা। পুলিশ দেওয়া হয়েছিল। তার পরও হামলা হলো কীভাবে? এই হামলার জন্য ছয়টি বাঙালি সংগঠনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এখন যথাযথ তদন্ত করে দায়ী ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে আই​নি ব্যবস্থা নিতে হবে। অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের কোনো বিকল্প নেই।