আদিবাসীদের শরিক করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষত পাহাড়ি এলাকায় আদিবাসীরা বসবাস করে। সিলেটে মণিপুরি ও খাসিয়া সমপ্রদায়ই বেশি। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভারত সীমান্তবর্তী কর্মধা ও মুরইছড়া পাহাড়ে প্রধানত খাসিয়া, মণিপুরি ও কিছু গারো সম্প্রদায় রয়েছে। এরা মূলত পান চাষ করে জীবিকা নির্বাহ করে থাকে।
উন্নয়নকর্মী হিসেবে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন অঞ্চল ঘুরে বুঝতে পারলাম, অধিকাংশ পরিবারই ব্যাংক সম্পর্কে সচেতন নয়। তাদের অধিকাংশই পান বিক্রি করে মুনাফার টাকা নগদে হাতে ধরে রাখে এবং পরবর্তী পান রোপণের মৌসুমে বিনিয়োগ করে থাকে।
আমি একজনকে উদ্বুদ্ধ করে তার ঘরে রাখা নগদ ছয় লাখ টাকা ব্যাংকে নিয়ে একটি এফডিআর (স্থায়ী আমানত) করে দিই এবং তাঁকে রসিদ দিয়ে তিন মাস পরে আসতে বলি। তিন মাস পরে লোকটি এলে আমি তাঁকে ১১.৫০ শতাংশ হিসাবে তিন মাসে হয় ১৭ হাজার ২৫০ টাকা, তা থেকে ১৫ শতাংশ সোর্স ট্যাক্স (উৎস কর) দুই হাজার ৫৮৮ টাকা বাদ দিয়ে ১৪ হাজার ৬৬২ টাকা প্রদান করি। লোকটি বিশ্বাসই করতে পারছিলেন না এত টাকা কী করে পেলেন!
তিনি খুবই আনন্দিত হয়েছিলেন এবং তাঁর মাধ্যমে অনেক ডিপোজিট ব্যাংকে এল। আদিবাসী ভাইদের সচেতন করতে হবে। অলস অর্থ থেকে ব্যক্তি কোনো লাভবান হয় না, তা ছাড়া অর্থনীতিতে অর্থ অলস হিসেবে পড়ে থাকলে বিনিয়োগ কমে যাবে, বিনিয়োগ কমলে উৎপাদন কমবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে না। অর্থাৎ বেকারত্ব বাড়বে। আমাদের প্রত্যেককে আদিবাসীদের ভালোবাসা উচিত। আদিবাসীরা আমাদের দেশের সন্তান। আমাদের তাদের সঙ্গে মিশতে হবে। সঠিক তথ্য তাদের পৌঁছে দিতে হবে। ব্যাংকিং সেক্টরে তাদের জড়াতে হবে। অর্থনীতির উন্নয়নে তাদের অংশগ্রহণ জরুরি।
মো. মশিউর রহমান
মৌলভীবাজার।
[email protected]