আবুল মেশিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ জুলাই ২০১৩ প্রথম আলোয় প্রথম পাতায় ‘তাক লাগালেন আবুল’ শিরোনামে একটি ভিন্নধর্মী সংবাদ প্রকাশিত হয়, তা পড়ে এ বিষয় সম্পর্কে লেখার প্রয়াস পাচ্ছি। সিলেটের দক্ষিণ সুরমা অঞ্চলে আত্মপ্রত্যয়ী ও উদ্যোগী এক মানুষের নাম আবুল মিয়া। যিনি সমাজের আট-দশজন মানুষের মতো সোনার হরিণ ধরতে বিদেশ পাড়ি দিয়েছিলেন। বছর দেড়েক পর দেশে ফিরলেন, খালি হাতে না; ফিরলেন কারিগরি কলাকৌশল, অভিজ্ঞতানির্ভর জ্ঞান নিয়ে। সে সময় তাঁর পুঁজি ছিল মাত্র ৩০০ টাকা। সে থেকেই আবুলের পথচলা শুরু। একে একে তৈরি করলেন খাদ্য প্রক্রিয়াজাতকরণ মিক্সচার মেশিন, ব্লেন্ডার মেশিন, পাওয়ার টিলার। কাজপাগল এ মানুষটিকে সবাই আবুল মেশিন নামে ডাকে। আবুল মিয়ার জন্য রইল শুভকামনা।
বাংলাদেশের আনাচকানাচে ছড়িয়ে-ছিটিয়ে আছে এ রকম বহু সৃজনশীল ও কর্মোদ্যোগী মানুষ, যারা মুহূর্তে বদলাতে পারে বাংলাদেশকে। এ জন্য শুধু চাই সরকারি পৃষ্ঠপোষকতা ও সার্বিক পর্যবেক্ষণ।
মাহবুবুর রহমান
শিক্ষার্থী, নোয়াখালী সরকারি, কলেজ।