রাজবাড়ীর পাংশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক দুই শিক্ষকের ধর্ষণের শিকার হয়েছে চতুর্থ ও পঞ্চম শ্রেণির কয়েক ছাত্রী। এদের মধ্যে একজন ছাত্রীর (বর্তমানে সে ষষ্ঠ শ্রেণিতে পড়ে) সঙ্গে আপত্তিকর চিত্র ভিডিও করে সেটা দেখিয়ে ব্ল্যাকমেল করে দিনের পর দিন তাকে ধর্ষণ করেছে।
বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ এক শিক্ষককে গ্রেপ্তার করে।পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে তিনি এসব অপরাধ স্বীকার করেন। তবে পলাতক থাকায় গ্রেপ্তার করা যায়নি অপর শিক্ষককে।এরই মধ্যে পুলিশি তদন্তেও বিষয়টির সত্যতা মেলে। তাঁদের দুজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। সাসপেন্ড করা হয় গ্রেপ্তারকৃত শিক্ষককে। কিন্তু একই অপরাধে অভিযুক্ত পলাতক অপর শিক্ষক থেকে যান ধরাছোঁয়ার বাইরে। দুই মাসেরও বেশি সময় বিদ্যালয়ে অনুপস্থিত থাকার পর তাঁকে থেকে হঠাৎ করেই বদলি করে দেওয়া
হয় সুনামগঞ্জ জেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
কথা হচ্ছে, দুই মাসেরও বেশি সময় পলাতক থেকে থানায় ধর্ষণ ও বিভাগীয় মামলা থাকার পরও তাকে বদলি করা হলো কীভাবে?
এ অপরাধের বিচার করে শিশুদের ভীতিমুক্ত পরিবেশে স্কুলে যাওয়া নিশ্চিত করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আবেদন করছি।
হিমাদ্রি শেখর রায়, রাজবাড়ী।