আমাদের নেতারাও যদি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। শপথ নেওয়ার আগে তিনি ঘোষণা করেন, মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সরকারি ভবনে বাস করবেন না এবং নেবেন না সরকারি কোনো নিরাপত্তাব্যবস্থা। এমনকি তিনি বা তাঁর মন্ত্রীরা কোনো সরকারি যানবাহন ব্যবহার করবেন না। ট্রেনে চড়ে তাঁরা সাধারণ মানুষের মতো অফিসে যাবেন-আসবেন।
অরবিন্দ কেজরিওয়াল শপথ নেওয়ার আগে যেসব কথা বলেছিলেন, তিনি তা বাস্তবে রূপান্তর করেছেন, বিনা মূল্যে ৭০০ লিটার পানি দিয়েছেন, কমিয়েছেন বিদ্যুতের দাম। অরবিন্দ কেজরিওয়াল সবচেয়ে চমক সৃষ্টি করেছেন নয় হাজার বর্গফুটের সরকারি বাসভবন প্রত্যাখ্যান করে। অরবিন্দের পথেই পা বাড়িয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া। তিনি নিরাপত্তারক্ষীর সংখ্যা কমানোর জন্য রাজ্য পুলিশকে অনুরোধ করেছেন। একেই বলে দেখে দেখে শেখা।
আমাদের মন্ত্রী-সাংসদেরা যদি এমন হতেন, তাহলে আমাদের দেশটাই আমূল পাল্টে যেত। যদি আমাদের দেশের মন্ত্রী-সাংসদেরা জনগণের সেবা-কল্যাণমূলক কাজ করতে যদি আগ্রহী হয়ে থাকেন, তাহলে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে অনুসরণ করা উচিত।
টিটু দাস
অষ্টগ্রাম, কিশোরগঞ্জ।