আমে পোকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রসাল ফলের মধ্যে আম একটি। কিন্তু আমে এত বেশি পোকা হচ্ছে যে খাওয়ার অযোগ্য হয়ে পড়েছে। আমের মতো সুস্বাদু, পরীক্ষিত ফল আর নেই বললেই চলে। সুতরাং দেশের বৃহত্তর স্বার্থে আমে পোকা দমনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এখনই প্রয়োজন। তবে পশ্চিম জোনে অর্থাৎ রাজশাহী এলাকায় আমে পোকা হয় না। কিন্তু বাংলাদেশের পূর্ব জোনে, বিশেষ করে ঢাকা বিভাগে আমে পোকা বেশি হয়। এই পোকার হাত থেকে আমকে রক্ষা করা খুবই প্রয়োজন।

বিজ্ঞানের আশীর্বাদে শিশু মৃত্যুর হার অনেক কমেছে। মানুষের আয়ুশক্তি বেড়েছে। খাদ্যশস্যের শুধু উৎপাদনই বাড়েনি, খাদ্যে পরিকল্পনারও অগ্রগতি হয়েছে। সুতরাং সরকারের সহযোগিতায়, দেশের বিজ্ঞানীরা এদিকে একটু নজর দিলেই আমে পোকা রহিত হতে পারে।

প্রতিবছরই বৃক্ষ রোপণ চলছে। এ ব্যাপারে ফলবান বৃক্ষ, বিশেষ করে আমগাছ ফলনে বেশি তৎপর হওয়া বাঞ্ছনীয়। এদিকে সরকারের আশু দৃষ্টি আকর্ষণ করছি।

আবদুল বাছের শিকদার

কলাকোপা, নবাবগঞ্জ, ঢাকা।