আর্সেনিকমুক্ত টিউবওয়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত শ্রীনগর উপজেলার ব্রাহ্মণখোলা গ্রামের একটি অনুন্নত পাড়া। দীর্ঘদিন ধরে এ এলাকা ভূগর্ভস্থ পানিতে প্রচুর আর্সেনিক বিদ্যমান রয়েছে। এখানের স্থানীয়দের মধ্যে বেশির ভাগই দিনমজুর। তাই তাদের পক্ষে আর্সেনিকমুক্ত টিউবওয়েলের বসানোর মতো সম্ভব হচ্ছে না। এ ফলে এখানের জনগণের মধ্যে অধিকাংশ লোক জেনে-শুনেই আর্সেনিকের বিষক্রিয়ায় আক্রান্ত হচ্ছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের ও এনজিওগুলোর সঙ্গে একটি গভীর টিউবওয়েলের জন্য যোগাযোগ করা হলেও উল্লেখযোগ্য কোনো সাড়া পাওয়া যায়নি।
এই এলাকার জনগণকে আর্সেনিকের দূষণ থেকে রক্ষা এবং সুস্থ জীবনধারণের নিশ্চয়তা বিধানের জন্য আর্সেনিকমুক্ত খাওয়ার পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণের জন্য আর্সেনিকমুক্ত টিউবওয়েল স্থাপনের অনুরোধ করছি।
আব্দুল মান্নান ও মো. নুরুল ইসলাম
শ্রীনগর, মুন্সিগঞ্জ।