আশুগঞ্জ সার কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুগঞ্জ সার কারখানায় উৎপাদিত ইউরিয়া সার দেশের কৃষি উৎপাদন বাড়ানোয় বিরাট ভূমিকা রাখছে। রসায়ন কারখানার আয়ুষ্কাল ১৫-২০ বছর হলেও সুদৃঢ় নির্মাণশৈলীর কারণে দীর্ঘ ৩২ বছর ধরে নিরলস উৎপাদন দিয়ে দেশকে কৃষি উৎপাদনে ধন্য করে আসছে। গত বছর এ কারখানায় ইউরিয়া ও অ্যামোনিয়া প্লান্টে স্টিপার/এইচপিসিসিসহ কিছু অত্যাধুনিক যন্ত্রপাতি নতুন সংযোজন করে। প্রায় ৩০০ কোটি টাকার নতুন যন্ত্র লাগিয়ে দৈনিক এক হাজার ২৫০ টন সার উৎপাদন করে আসছিল। যার আন্তর্জাতিক বাজারদরে পাঁচ কোটি টাকার মতো মূল্য পড়ে। ১৩ ও ১৪ মার্চ বিজিডি সিএলও পেট্রোবাংলার এক পত্রের বরাতে টি- টোয়েন্টি খেলা ও সেচ প্রকল্পে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধির অজুহাতে ১৭ মার্চ জোর করে কারখানাটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। শ্রমিক ইউনিয়নের নেতারা কারখানা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ১৫ মার্চ কারখানা গেটে মিছিল-মিটিং করে। ব্রাহ্মণবাড়িয়া জেলার গ্যাস নিয়ে অন্য কারখানা চলবে অথচ এ জেলার একটিমাত্র সার কারখানা বন্ধ থাকবে তা কোনোভাবেই ন্যায়সংগত নয়। নেতারা বলেন, সঠিক তথ্য না দিয়ে পেট্রোবাংলা কারখানাটি বন্ধের জন্য চাপ সৃষ্টি করে।
সঠিক তথ্য হলো, জাতীয় গ্যাস গ্রিডলাইনের সাকশান লাইন থেকে একটি বাইপাস লাইনে গ্যাস সরবরাহ করে বিধায় সার কারখানাটি চালু থাকলেও আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র শতভাগ লোডে চলতে গ্যাসের চাপের তারতম্য ঘটেনি। অবিলম্বে কারখানাটি চালুর জন্য প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে আবেদন জানাচ্ছি।
এস এ ফারুকী
আশুগঞ্জ সার কারখানা, আশুগঞ্জ।