আসছে ২০১১ সাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসছে ২০১১ সাল! শিরোনামটি দেখে সবাই চমকে উঠবেন। এটা কীভাবে সম্ভব? হ্যঁা, সম্ভব। ইংরেিজ পঞ্জিকা অনুযায়ী এটা সম্ভব না হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পঞ্জিকায় এটা সম্ভব৷ ইংরেজি পঞ্জিকায় ২০১১ সাল আগেই পেরিয়ে এসেছি। কিন্তু আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা মাস্টার্স পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছি, তারা ২০১১ সালকেই সামনে দেখছি। কারণ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষা ২০১১ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা ২০০৬-০৭ সেশনে সম্মান শ্রেণীতে ভর্তি হয়েছি। হিসাব অনুযায়ী ২০১২ সালে মাস্টার্স পরীক্ষা দেওয়ার কথা। কিন্তু ২০১৪ সালের মাঝামাঝিতে এসেও হিসাব করছি, আসন্ন মাস্টার্স পরীক্ষা ২০১১ সাল।
এই হিসাবের জটিলতায় আমাদের বয়স যে দিন দিন বেড়েই চলেছে, তা দেখার জন্য কেউ কি আছেন? সেশনজট কমানোর জন্য ‘অটোমাস্টার্স’ নামক সান্ত্বনার বাণী ছাত্রজীবনকে করে তুলেছে বিষণ্ন থেকে বিষণ্নতর। স্বস্তির নিঃশ্বাস ছাড়ার জন্য অন্তত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুষ্ঠেয় পরীক্ষার তারিখ প্রত্যাশা করছি।
মো. মাহবুব হোসেন
কারমাইকেল কলেজ
রংপুর৷