আসিফ নজরুল: জিজ্ঞাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় আসিফ নজরুলের ‘অনন্ত জলিল: কিছু আত্মজিজ্ঞাসা’ শিরোনামে কলামটি পড়ে আমি কিছুটা মর্মাহত হয়েই লিখছি। তিনি অনন্ত জলিলের নিঃস্বার্থ ভালোবাসা ছবিটি নিয়ে অনন্ত জলিলের জন্য নিঃস্বার্থ ভালোবাসার কলম কেন চালালেন, আমার বোধগম্য হচ্ছে না।
তিনি স্বীকার করেছেন, ছবিতে অনন্ত জলিলের নিজের হূৎপিণ্ড বের করে নায়িকা বর্ষাকে দেখানোর ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। কিন্তু তবু তিনি সিলভেস্টার স্টালন, রজনীকান্ত আর গোবিন্দের উদাহরণ টেনে অনন্ত জলিলকে রক্ষার চেষ্টা করেছেন। তিনি দর্শক আকর্ষণ করবার ক্ষেত্রে বারবার অনন্ত জলিলের কৃতিত্বকে বড় করে দেখেছেন এবং এর জন্য তাঁর প্রশংসা করেছেন। লেখকের কাছে আমার জিজ্ঞাসা, দর্শক টানা মানেই কি ভালো ছবি? পর্নো ছবিও তো একশ্রেণীর দর্শক টানতে সক্ষম।
অনন্ত জলিলকে আমরা এন্টারটেইনার হিসেবে দেখতেই পারি কিন্তু তাঁকে আমরা বাংলা সিনেমার ত্রাণকর্তা মানতে পারি না।
শহীদুল আনোয়ার
লোহাগাড়া, চট্টগ্রাম।