ইতিহাসের রূপান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ৪৩ বছর পরে দেশবাসী জানতে পারল, জিয়াউর রহমানই হলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। এত বছর বলা হয়েছিল, জিয়া স্বাধীনতার ঘোষক। বিএনপির আইনজীবী রফিকুল হক মিয়া আরেকটু খোলাসা করে বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ওই সময়ের জন্য, মেজর জিয়া বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। তবে, প্রথম রাষ্ট্রপতি ঘোষণাটা কীভাবে এল, কে দিল তার কোনো ব্যাখ্যা নেই।

তথ্য মতে, মেজর জিয়া ১৯৭১ সালের ২৭ মার্চ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চট্টগ্রামের কালুরঘাট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাটি দিয়ে এপ্রিলের ২/৩ তারিখে ভারতে যান। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় বেগম খালেদা জিয়া আরও একটি নতুন তথ্য দিলেন। তা হলো, মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগ মুহূর্তে আবদুল কাদের নামে একজন হাবিলদার বাসায় এসে মেজর জিয়ার খোঁজ করছিলেন। জিয়া সে সময় বাসায় ছিলেন না। ওই হাবিলদার খালেদা জিয়াকে জানালেন, পাকিস্তান সেনা কর্মকর্তারা বাঙালি সেনাদের বলছে অস্ত্র জমা দিতে, তারা এখন কী করবে? খালেদা জিয়া তাঁকে বলেছিলেন, স্যার না আসা পর্যন্ত অস্ত্র জমা দেবেন না। বোঝা যায়, খালেদা জিয়া একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধের আগ মুহূর্ত বলতে কোন সময়টা বুঝিয়েছেন, তা ধোঁয়াশাই থেকে গেছে। ওই আলোচনা সভায় ৪৩ বছর পর খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা ‘খেতাব’ দিয়ে তার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে এটা তাঁর প্রাপ্য ছিল। তবে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত থেকে ‘বীর উত্তম’ পদকটা মেজর জিয়া গ্রহণ করেছিলেন।

এটাও মনে হয় ইতিহাসের আরেক রূপান্তর।

নাছিরউল্লাহ খান

ফকিরাপুল, ঢাকা।