উত্তর কবে পাব?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ ডিসেম্বর আমি আমার মা বনশ্রী পালের হয়ে একটি বিশেষ পুরস্কার গ্রহণ করেছি। মায়ের উপস্থিত হতে অপারগতায় আজ আমি মায়ের প্রতিনিধি হয়ে মুক্তিযুদ্ধে তাঁর অবিস্মরণীয় অবদানের জন্য এ সম্মাননাপত্র গ্রহণ করেছি।
দাদির এ সম্মানে আমার সদ্য ক্লাস সিক্সে পড়া ছেলেও উদ্বেলিত। সে এখনই স্বপ্ন দেখে বড় হয়ে নিজ দেশ ছেড়ে অন্য কোনো দেশে গিয়ে পড়ালেখা করার। কিন্তু কেন এই দূরের স্বপ্ন আমার ছোট্ট ছেলের ভাবনায়।
মনে মনে অনেক ভেবেছি কেন মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছেন। কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনোই গেজেটে নাম দেখতে চাননি, চাকরিতে দুই-তিন বছরের অতিরিক্ত সুবিধার কথাও ভাবেননি।
আমার মা বনশ্রী পাল নিভৃতে থেকে চেষ্টা করছেন নিজের চারপাশটা বদলে দেওয়ার। সমাজে কিছুটা আলো ছড়ানোর। তেমনই এক মায়ের ছেলে আমি। আজই প্রথম নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ভাবতে ভালো লাগল।
মুক্তিযুদ্ধের পক্ষে-বিপক্ষে দেশ আজ বিভক্ত। কোটি কোটি মুক্তিকামী মানুষের বিপক্ষে গুটি কয়েক মানুষের বিরুদ্ধে মানুষই বিরোধী পক্ষে। কিন্তু স্বাধীনতাযুদ্ধের পরে যাদের জন্ম, যারা সদ্য কৈশোর উত্তীর্ণ তারা কেন গাছ কাটে, মাতম করে, আগুন ছুড়ে মারে?
এর উত্তর কার কাছে পাব?
পুলক পাল
শ্যামলী, ঢাকা।