উড়ালসড়ক চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কিছু উড়ালসড়ক স্থাপিত হওয়ায় যোগাযোগব্যবস্থার গতি বাড়ছে। আমি মনে করি, বর্তমান সরকারের এটি একটি যুগান্তকারী উন্নয়ন। এভাবে উন্নয়নের ধারা বজায় রাখতে হবে।

ধানমন্ডির মতো ব্যস্ত সড়কের যানজট নিরসনে একটি উড়ালসড়ক খুবই প্রয়োজন। ধানমন্ডির ২ নম্বর সড়ক থেকে মৎস্য ভবন পর্যন্ত এইটুকু পথ পাড়ি দিতে ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকতে হয়। যদি এই পথে একটি উড়ালসড়ক স্থাপন করা হলে যানজট অনেকটাই কমে যাবে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব এই পথে উড়ালসড়ক স্থাপন করা হোক।
মো. হাজি সেলিম
সাবেক সাংসদ সদস্য, ঢাকা-৮, ঢাকা।