প্রতিবছর সরকারি ও বেসরকারি পর্যায়ে ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক বিভিন্ন স্তরে শিক্ষার্থীদের বৃত্তি দিেয় থাকে। নিঃসন্দেহে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। কিছু বেসরকারি ব্যাংক ইতিমধ্যে বৃত্তি দিয়েছে। কিন্তু শর্ত থাকে, যেসব শিক্ষার্থী ২০১৩ সালে এইচএসসি পাস করে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে, তাদের এই সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু যারা দ্বিতীয়বার ভর্তি হয়েছে, অর্থাৎ ২০১২ সালে এইচএসসি পাস করেছে, তারা এ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
কিন্তু দুঃখের বিষয়, বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সবাই প্রথমবারের মতো ভর্তির সুযোগ পায় না। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে, যারা দ্বিতীয়বার চলতি শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে, সেই শিক্ষার্থীদের সুযোগ দিলে বিষয়টি সবার জন্য কল্যাণকর হবে।
তাই এ ব্যাপারে ব্যাংক ফাউন্ডেশন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
মো. হাসমত উল্লাহ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।