একটি সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর ১০ নম্বর সেকশনের ডি-ব্লক, ৩০ নম্বর রোডের সামনের রাস্তা (উদয়ন স্কুলসংলগ্ন) এবং প্যারিস রোডে নির্মীয়মাণ ডিসিসি মার্কেটসংলগ্ন রাস্তা দুটি মেরামতের জন্য প্রথম আলো পত্রিকার চিঠিপত্র কলামে গত ২২ জানুয়ারি আমার একটি আবেদন প্রকাশিত হয়েছিল। তারপর অনেক দিন চলে গেলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ চলাচলের সম্পূর্ণ অযোগ্য রাস্তা দুটি মেরামতের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
বড় বড় গর্তে ভরা রাস্তা দুটি এখনো স্যুয়ারেজের পানিতে ডুবে আছে। দেশের একটি প্রধান জাতীয় দৈনিকে প্রকাশিত অভিযোগের প্রতিকার না হওয়া দুর্ভাগ্যজনক, এটা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষের দায়িত্বহীনতারই পরিচায়ক।
যা হোক, রাস্তা দুটি অবিলম্বে চলাচলের উপযুক্ত করে সংস্কারের নির্দেশ প্রদানের জন্য এলজিইডি মন্ত্রীর আশু দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আলী হায়দার
মিরপুর, পল্লবী ঢাকা।