একটু নজর দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কমরদিয়া গ্রামের অধিবাসী। এলাকাটিতে আয়তনের তুলনায় লোকসংখ্যা অনেক কম। এ ছাড়া জীবিকার প্রয়োজনে এবং উন্নত জীবনযাপনের জন্য অসংখ্য লোক শহরসহ উন্নত ও মধ্যপ্রাচ্যের অনেক দেশে অবস্থান করছেন। এ কারণে এলাকায় পুরুষের সংখ্যা কম। এ সুবিধা কাজে লাগিয়ে একশ্রেণীর সুবিধাভোগী মহল এলাকাটিকে মাদক মজুত ও ব্যবসার নিরাপদ স্থান হিসেবে বেঁচে নিয়েছে। শুধু তা-ই নয়, টার্গেট করে এলাকার উঠতি বয়সের ছেলেদের মাদকাসক্ত করে ব্যবসায় প্রলুব্ধ করে। নেশার টাকা জোগাতে গিয়ে অনেকে মায়েদের সঙ্গে খারাপ ব্যবহারসহ চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘৃণ্য অপরাধে জড়িয়ে পড়ছে। দিনে দিনে এর প্রবণতা বেড়েই চলছে এবং আশঙ্কাজনক হারে বাড়ছে। যে হারে অপরাধপ্রবণতা বৃদ্ধি পাচ্ছে, তাতে এ এলাকায় ঐশীদের জন্ম হবে। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এ অপরাধীদের এখনই রুখতে হবে।
অতএব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন, কমরদিয়াকে মাদক ও চোর-ডাকাত মুক্ত করে জাতিকে লজ্জা ও ঘৃণামুক্ত করুন।
এফ কে পাটোয়ারী
রামগঞ্জ, লক্ষ্মীপুর।