প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২৩ আগস্ট নবম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক সহকারী শিক্ষক পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ‘মোমেনশাহী ভিএস কামিল মাদ্রাসা’ কেন্দ্রের কক্ষ পরিদর্শক ও কর্মচারীরা চার ঘণ্টার পরীক্ষা শেষে আরও দুই ঘণ্টা বসিয়ে রেখে ১০০ টাকা করে সম্মানী দেন। এতে অনেক শিক্ষক সম্মানী না নিয়েই চলে যান। শহরের অন্যান্য কেন্দ্রের শিক্ষকেরা ৭০০ টাকা করে সম্মানী পেয়েছেন। এ ব্যাপারে পরদিন মাদ্রাসা অধ্যক্ষের কাছে সম্মানী বৈষম্যের কারণ জানতে চাইলে নানা অজুহাত দেখান।
এ ব্যাপারে এনটিআরসিএ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ ও ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।
অধ্যাপক শামসুল ইসলাম, ময়মনসিংহ।