প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেলিভিশন ও পত্রিকায় মোবাইল কোম্পানির বিজ্ঞাপনগুলো দেখলে মনে হয় দেশের যাবতীয় উন্নয়নের দায়িত্ব বুঝি তারাই নিয়েছে। কেউ ১৬ কোটি মানুষের স্বপ্ন পূরণে বদ্ধপরিকর, কেউ দিনবদলের চেষ্টায় সব কথা দিনের বেলা না বলে কিছু কথা রাতের জন্য জমিয়ে রাখার অনুরোধ জানিয়েছে। তাহলে নাকি চায়ের দামে শরবত পাওয়া যাবে! কিন্তু তারা যে গ্রাহকদের মোবাইলে সারা দিন একটার পর একটা অপ্রয়োজনীয় এসএমএস পাঠায়, তাতে গ্রাহকেরা কত যে বিরক্ত, তা কি তাদের জানা আছে? ওয়েলকাম টিউন, ইন্টারনেট প্যাকেজ, ওমুক ট্যারিফ, তমুক বোনাস, গভর্নর ইনফো তো আছেই, সঙ্গে যোগ হয়েছে নতুন উপদ্রব ডিপার্টমেন্টাল স্টোরের ২৮০ টাকার মাংস ২৪০ টাকায় অফারের এসএমএস! এত অফার তো আমাদের লাগে না। যার লাগবে সে কাস্টমার কেয়ারে ফোন করে জেনে নেবে। কর্মব্যস্ত জীবনে এভাবে আমরা বিরক্ত হতে চাই না।
রবিউল করিম