এসএসসি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বাধিক পঠিত দৈনিক প্রথম আলোয় প্রকাশিত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ‘এসএসসি পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নেই’ বিষয়ক একটি বক্তব্যে একজন সাধারণ অভিভাবক হিসেবে আমি গভীরভাবে আহত বোধ করেছি। সরকারের সৎ, সংবেদনশীল, দক্ষ মন্ত্রী মহোদয় কী করে বললেন, ‘দেশের অবস্থা ভালো’। তাই পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নেই।
যদি তিন মাসব্যাপী আমার সন্তানের নিয়মিত ক্লাসে যেতে না পারা, ঠিকমতো কোচিং করতে যেতে না পারা, মডেল টেস্ট সময়মতো দিতে না পারা, প্রস্তুতির পরিবর্তে বাড়ি পাহারা দেওয়া এবং বাড়ি ছাড়া থাকতে বাধ্য হওয়াকে স্বাভাবিক অবস্থা বলে মন্ত্রী মহোদয় বিবেচনা করেন, তাহলে আমাদের মতো অসহায় অভিভাবকদের দাঁড়ানোর কোনো জায়গা থাকল না। তিনিও আমাদের অসহায়ত্বকে বিবেচনায় নিলেন না। তবে, তাঁর প্রতি বিনীত আবেদন, তিনি যেন সব দিক বিবেচনায় নিয়ে, বিশেষ করে বিগত তিন মাসের একটি বিশেষ ধর্মীয় গোষ্ঠীর সহিংসতা আমলে নিয়ে সপ্তাহ তিনেক অর্থাৎ ২০১৪ সালে বর্তমানে নির্ধারিত ৯ ফেব্রুয়ারির পরীক্ষা পিছিয়ে ২৮ ফেব্রুয়ারি বা তার আশপাশে কোনো একটা নতুন দিন ধার্য করেন, তাহলে আমার মতো অসংখ্য অসহায়, অনিরাপদ (এই মুহূর্তে এবং গত তিন মাস) অভিভাবকদের সন্তানদের প্রতি ন্যায্য বিচার হয়।
মাননীয় মন্ত্রী, বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখবেন—এটাই বিনয়ের সঙ্গে প্রার্থনা ও কামনা করছি।
একজন অভিভাবক
চট্টগ্রাম।