ওভারব্রিজ চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের চানখাঁরপুল একটি জনবহুল এলাকা। এর পাশেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অবস্থিত। এখানে প্রতিদিন হাজার হাজার লোক রাস্তা পারাপার হয়ে থাকে। এখানে অতিরিক্ত জ্যাম থাকায় রাস্তা পারাপারে অসুবিধা হয়। মাঝেমধ্যে এখানে দুর্ঘটনাও ঘটে। এখানে জরুরি ভিত্তিতে একটি ফুটওভারব্রিজ নির্মাণ করা প্রয়োজন।
তাই চানখাঁরপুলে একটি ওভারব্রিজ নির্মাণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি।
মো. ইবাদুল ইসলাম, চকবাজার, ঢাকা।