প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে গেলে বুকটা কেমন খাঁ খাঁ করে, যেমনটি করে দেশের সব কবরস্থানে গেলেই। কবরস্থানের ভেতর সারি সারি কবর আর কবর, দুই পাশ দিয়ে পায়ে চলার পথ, বেশ গোছানো ব্যবস্থা। প্রতিটা পায়ে চলার পথের দুই পাশ দিয়ে যদি আগামী জুন-জুলাই মাসে
দূরত্ব বজায় রেখে সারি সারি সুপারির চারা লাগানো যায়, তবে সবুজ বেষ্টনীতে ছেয়ে থাকবে পুরো এলাকাটি।
সুপারিগাছের জন্য জায়গা খুব কম লাগে, তা ছাড়া কোনো কবরের জায়গাও আটকাবে না। একটা কবরের ওপর অনেকগুলো কবর হবে।
গাছগুলো একটু বেড়ে উঠলে তার পরিচর্যাও করতে হবে না। কবরস্থানের শান্ত-শীতল সৌন্দর্যের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশও রক্ষা পাবে।
নূরজাহান আহেমদ
যশোর।