সরকারের ভিশন-২০২১ লক্ষ্যকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারি দাপ্তরিক সব কর্মকাণ্ডে কম্পিউটার অপারেটরদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। অথচ অত্যন্ত পরিতাপের বিষয় যে শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ যোগ্যতা, কর্মপরিধি, অভিজ্ঞতা প্রভৃতি শর্ত পরিপূর্ণ থাকার পরও বিভিন্ন দপ্তরে তঁারা কর্মক্ষেত্রে নানাভাবে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সঁাট-মুদ্রাক্ষরিক, সঁাটলিপিকার, অফিস সহকারী পদবিধারীদের উচ্চমাধ্যমিক পাস সার্টিফিকেট এবং সঁাটলিপিতে প্রয়োজনীয় টাইপিং স্পিড থাকলেই সরকারি চাকরিতে নিয়োগের সুযোগ পাচ্ছেন।
পাশাপাশি তঁারা নিয়োগপ্রাপ্তির চার বছরের মধ্যেই অতিরিক্ত চারটি ইনক্রিমেন্ট এবং একটি সিলেকশন গ্রেড পেয়ে থাকেন, যা নিয়মিত বেতন-ভাতার অতিরিক্ত। এমনকি দপ্তরবিশেষে তঁারা সাত-আট বছর চাকরি করার পর প্রথম শ্রেণির পদমর্যাদায় পদোন্নতির সুযোগ পেয়ে থাকেন।
অপরদিকে কম্পিউটার অপারেটর পদবিধারীদের স্নাতক ডিগ্রি, কম্পিউটারে ডিপ্লোমা সার্টিফিকেট, পূর্ব কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকা অবস্থায় দুই বছরের কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা নিয়োগ যোগ্যতা হিসেবে বিবেচিত হয়। নিয়োগপ্রাপ্ত হওয়ার পর নিয়মিত বাৎসরিক ইনক্রিমেন্ট ব্যতীত তঁারা অন্য কোনো সুবিধাদি পান না, এমনকি দপ্তরবিশেষ অনেক জায়গায় এটি ব্লক পোস্ট হিসেবে বিদ্যমান৷
সঁাট-মুদ্রাক্ষরিক, সঁাটলিপিকার, অফিস সহকারী পদবিধারীদের চেয়ে শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ যোগ্যতা, কর্মপরিধি, অভিজ্ঞতা প্রভৃতি ক্ষেত্রে উঁচু অবস্থানে থাকার পরও নানাভাবে বঞ্চিত হওয়ার কারণে কম্পিউটার অপারেটররা মানসিকভাবে হীনম্মন্যতায় ভোগেন এবং আর্থিকভাবে বড় পরিসরে বঞ্চিত হন।
চাকরিক্ষেত্রে একজন কর্মচারীর ন্যায্য অধিকার, পদোন্নতির ব্যবস্থা কর্মক্ষেত্রে সৃষ্টি করে প্রেরণা এবং জীবনীশক্তি, যাতে প্রকারান্তরে সরকারি প্রতিষ্ঠানই লাভবান হয়। সরকারের ডিজিটাল কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে এবং তথ্যপ্রযুক্তিসংক্রান্ত সরকারি কার্যক্রমের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে উল্লিখিত পদবিধারীদের মতো কম্পিউটার অপারেটরদেরও চারটি ইনক্রিমেন্ট ও একটি সিলেকশন গ্রেড প্রাপ্তির সুবিধা সংযোজনসহ পদটিকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীতকরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মাননীয় অর্থমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
মোহাম্মদ দিদারুল আলম
পশ্চিম যাত্রাবাড়ী, ঢাকা।