প্রথম শ্রেণিতে পড়ছে এমন একটি শিশুকে সফটওয়্যার, হার্ডওয়্যার, ডেটা, বাইট ইত্যাদির সংজ্ঞা শেখানো বা এসবের সঙ্গে পরিচয় ঘটানো কতটুকু জরুরি? শিক্ষার অসুস্থ প্রতিযোগিতায় শৈশব থেকেই শিশুকে এগিয়ে রাখার অদ্ভুত ব্যবস্থার উদাহরণ হচ্ছে এটি।
শিশুর প্রতি অবিচার, অজানা পাপের শাস্তিস্বরূপ শৈশবকে তার কাছ থেকে কেড়ে নেওয়া—এ আগেও ছিল। রবীন্দ্রনাথ সে জন্যই হয়তো বলেছে, ‘শিশু যে অ্যালজেব্রা না কষিয়াই, ইতিহাসের তারিখ না মুখস্থ করিয়াই মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হইয়াছে, সে জন্য সে কি অপরাধী? তাই যে হতভাগ্যদের নিকট হইতে তাদের আকাশ-বাতাস তাহাদের আনন্দ অবকাশ সমস্ত কাড়িয়া লইয়া শিক্ষাকে সর্বপ্রকারেই তাদের পক্ষে শাস্তি করিয়া তুলিতে হইবে?’ (শিক্ষা সমস্যা)
কম্পিউটার নিয়ে জানার দরকার নেই বলে এসব বলছি না। কিন্তু প্রথম শ্রেণির শিশুকে কম্পিউটার নিয়ে কতগুলো তথ্য
মুখস্থ করানোতে কোনো শুভ উদ্দেশ্য দেখতে পাই না।
বাসাবো এলাকার একটি ক্যাডেট মাদরাসাতে এ কাজই করা হচ্ছে। করা হচ্ছে আরও অনেক স্কুল-কিন্ডারগার্টেনে। তর্কের খাতিরে যদি ধরি, কেবল এখানেই এ ঘটনা ঘটছে, তবু কি তা গ্রহণযোগ্য?
মনিরুল ইসলাম
শিক্ষার্থী, বুয়েট, ঢাকা।