কলম বনাম অস্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানের সর্বোচ্চ আলয়, যেখানে শিক্ষার্থীর উদ্ভাবনী ও সৃজনশীল শক্তিকে মানবহিতকর কাজের জন্য প্রস্তুত করা হয়। এখানে শিক্ষার্থীর কলমের আঁচড়ে বেরিয়ে আসে জীবনকে সহজ, সুন্দর ও প্রাণবন্ত করার নতুন নতুন আলোকবর্তিকা। কিন্তু এই সৃজনশীল কলমকে স্থানচ্যুত করে অপরাজনীতির অস্ত্র যখন স্থলাভিষিক্ত হয়, তখনই শিক্ষাক্ষেত্রে বিপর্যয় নেমে আসে।
জবাবদিহির ভিত্তিতে ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই মূলত রাজনীতির উদ্দেশ্য। কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজনীতিকে অপরাজনীতিতে পরিণত করেছি। অক্সফোর্ড বা হার্ভার্ডের মতো উন্নত শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতির চর্চা রয়েছে, যেখানে কোনো অপরাজনীতি নেই। কিন্তু আমরা অস্ত্রনির্ভর অপরাজনীতি করি, যা রাজনীতির মূলমন্ত্রকে খর্ব করে। এই অপরাজনীতির বলি হয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো প্রায়ই বন্ধ
হয়ে যায়।
আমাদের প্রশ্ন হলো, আমরা শিক্ষার্থীরা কেন অন্য শিক্ষার্থীদের বিরুদ্ধে অস্ত্র ধরি? এটি আত্মবিনাশের নামান্তর নয় কি? বিশ্ববিদ্যালয়ে সুস্থ রাজনীতির যে ধারা দুনিয়াজুড়ে বিরাজ করে, আমরা কি তাদের অনুসরণ করতে পারি না?
ইনতাজ আলী
বঙ্গবন্ধু হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।