কলেজশিক্ষকদের বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকগুলো বেসরকারি ডিগ্রি কলেজে শিক্ষক আছেন, কিন্তু ছাত্রছাত্রী একজনও নেই৷ আবার অনেক উচ্চমাধ্যমিক কলেজে ছাত্রছাত্রী আছে, কিন্তু শিক্ষক নেই৷ যেমন বিএসসিতে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ইত্যাদি বিষয়ের শিক্ষকদের উচ্চমাধ্যমিক কলেজে যেখানে বিজ্ঞান বিষয়ের ছাত্রছাত্রী আছে, কিন্তু শিক্ষক নেই (মাদ্রাসার ক্ষেত্রেও), সেখানে তঁাদের প্রেষণে বা বদলি করে এ সমস্যার সমাধান করা যেতে পারে৷ এতে সরকারের আর্থিক সাশ্রয়ের পাশাপাশি ছাত্রছাত্রীরও কল্যাণ হবে৷
মো. আবদুর রহমান, ফরিদগঞ্জ, চঁাদপুর৷