প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশেষ দিবস, বিশেষ করে ঈদ এলেই শহর-বন্দর-গ্রামে শুভেচ্ছা জানানোর একটা রীতি এ দেশে চালু রয়েছে। পোস্টার, ব্যানার, বিলবোর্ড ইত্যাদির মাধ্যমে জানানো হয় শুভেচ্ছা। কেউ কেউ এলাকার সর্বস্তরের জনগণকে প্রচারক বানিয়ে শুভেচ্ছা বিতরণ করেন। তারা কী ভেবে দেখেছেন, এই শুভেচ্ছা বিতরণের ব্যয় দিয়ে আমাদের আশপাশের কতগুলো দরিদ্র ছিন্নমূল পরিবারের ঈদ উদ্যাপন করা যেত?
সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি সমাজের প্রকৃত সেবক হন তাহলে নিজেকে এভাবে স্বেচ্ছা-পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন হতো না। এসব কাগুজে শুভেচ্ছা পরিহার করে দেশের মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করলে ওই কর্মই যথাসময়ে পরিচিতি দেবে।
গোলাম রাব্বানী, সোনরুয়া, কাপাসিয়া, গাজীপুর।