কিছু প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে দেশ একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে চলছে। তা যে কেউ স্বীকার করবে। দিন যতই যাচ্ছে পরিস্থিতি ততটাই ঘোলাটে রূপ নিচ্ছে। সাধারণ জনগণের শান্তি বিঘ্নিত হওয়ার পাশাপাশি প্রতিনিয়তই নিরাপত্তাহীনতায় ভুগছে সবাই। মূলত দেশজুড়েই নানা ধরনের সমস্যা বিরাজ করছে। এ পরিস্থিতি থেকে কীভাবে উত্তরণ হবে, তা নিয়ে কারও কোনো ভূমিকা লক্ষ করা যাচ্ছে না। কোনো সন্দেহ নেই, এ রকম পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে দেশ ও জাতির জন্য এক অন্ধকারাচ্ছন্ন সময় অপেক্ষা করছে। এ রকম পরিস্থিতি থেকে উত্তরণে আমি কিছু প্রস্তাব পেশ করছি:

১. বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে সবচেয়ে ভালো ও উপযুক্ত উদ্যোগ হলো সমঝোতা। এর কোনো বিকল্প নেই। তাই প্রতিটি রাজনৈতিক দলের নেতৃত্বস্থানীয় পর্যায়ে আলোচনা করে সমঝোতায় পৌঁছা যেতে পারে এবং এই আলোচনার জন্য সরকারি দলের উদ্যোগ গ্রহণ করতে হবে।

২. এ ধরনের প্রক্রিয়া যদি সম্ভব না হলে  আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরিচালনা করা, যা অতীতেও হয়েছে। অথবা

৩. সাংসদদের মাধ্যমে নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যেতে পারে (প্রতিটি দল থেকে একজন করে প্রতিনিধিত্ব করবেন)। অথবা

৪. সাতটি বিভাগ থেকে বাছাই করা বিশিষ্ট শিক্ষক, সমাজকর্মী, মানবাধিকারকর্মী এবং নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের সমন্বয়েও একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যেতে পারে।

সৈয়দ মনসুরুল হক

ঢাকা।