কুকুরের উপদ্রব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার ঐতিহাসিক গেন্ডারিয়া একটি জনবহুল আদর্শ এলাকা। ইদানীং এই এলাকায় বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ দেখা যাচ্ছে।
ভোর থেকে শুরু হয় কুকুরের উৎপাত। কুকুরের ঘেউ ঘেউ শব্দে ফজরের নামাজ পড়াও দায় হয়ে পড়েছে। কুকুরের বিশৃঙ্খল দৌড়াদৌড়ি প্রাতর্ভ্রমণকারীদের হাঁটাহাঁটিতে বিঘ্ন ঘটায়। স্কুলগামী শিশু এবং নারীরা কুকুরের ভয়ে আতঙ্কগ্রস্ত থাকেন।
বেওয়ারিশ কুকুরের বিরুদ্ধে ঢাকা সিটি করপোরেশনের যে কার্যক্রম, তা দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে না। অবিলম্বে সতীশ সরকার রোড, শশীভূষণ চাটার্জি লেন, দীননাথ সেন রোড, ধূপখোলা ইস্টার্ন ক্লাবসহ গেন্ডারিয়ার সব স্থান থেকে বেওয়ারিশ কুকুর সরিয়ে নিতে কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।
মো. তাজুল ইসলাম খান
সতীশ সরকার রোড, গেন্ডারিয়া, ঢাকা।