কুষ্টিয়ায় বেতারকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তৎকালীন বৃহত্তর কুষ্টিয়া জেলার মুজিবনগর বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী ছিল। অথচ এ জেলায় বাংলাদেশ বেতারের কোনো কেন্দ্র নেই, এটা ভাবতেই কষ্ট হয়।
ভৌগোলিক অবস্থান বিবেচনা করলে কুষ্টিয়া জেলা খুলনা বিভাগের একেবারেই শেষ প্রান্তে অবস্থিত। সেখান থেকে খুলনা বেতারকেন্দ্রের অনুষ্ঠান একরকম শোনা গেলেও রাজশাহী বেতারকেন্দ্র ও ঢাকা ‘খ’ বেতারকেন্দ্রের অনুষ্ঠান খুব অস্পষ্ট শোনা যায়। কুষ্টিয়া জেলা অনেক স্মরণীয় ও বরণীয় ব্যক্তির জন্মস্থান। লালন ফকির থেকে শুরু করে জাতীয় কণ্ঠশিল্পী মোহাম্মদ আবদুল জব্বার, লালনগীতির শিল্পী ফরিদা পারভীন, লালনকন্যাখ্যাত সালমা, জনপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুল, বিশিষ্ট গীতিকার মিল্টন খন্দকারসহ অসংখ্য গুণী শিল্পীর বাড়ি এই কুষ্টিয়া জেলায় অবস্থিত। এ জেলায় একটি বেতারকেন্দ্র স্থাপনের দাবি জানাচ্ছি।
মো. মোশতাক মেহেদী
সোনার তরী, হাউজিং এস্টেট, কুষ্টিয়া।