কে করবে বিচার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি একটি মানবাধিকার সংগঠন যখন বলল, র৵াব নামক বাহিনী ভেঙে দেওয়া হোক, তখন আমাদের দেশের কর্তাব্যক্তিরা বলে বসলেন, তাঁরা যেন তাঁদের দেশের কাজ নিয়ে থাকেন। অথচ এইচএসসি ছাত্র লিমনের পায়ে যখন গুলি করে তাকে চিরদিনের জন্য পঙ্গু করে দেওয়া হলো, তার বিরুদ্ধে মামলা দেওয়া হলো, তখন এই কর্তাব্যক্তিরা কোথায় ছিলেন? সাগর-রুনি হত্যার পর যখন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ২৪ ঘণ্টার মধ্যেই অপরাধীদের খুঁজে বের করা হবে, তারপর চব্বিশ ঘণ্টা নয়, বছর পেরিয়ে গেছে।
সবচেয়ে আতঙ্কের বিষয়টি ঘটল নারায়ণগঞ্জের অপহরণের পর খুনের বিষয়টি নিয়ে। যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে মানুষ যায় আশ্রয়ের জন্য, তারাই যদি আজ কলুষিত হয়, তবে আমরা কোথায় যাব? আমরা একাত্তরের মানবতাবিরোধীদের বিচার করছি। কিন্তু যে নৃশংস মানবতাবিরোধী কর্মকাণ্ড চলছে, তার বিচার কে করবে?
তাহমিদ-উল-ইসলাম
বরিশাল মডেল স্কুল ও কলেজ।