প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আছে আমরা প্রায় ১২ লাখ শিক্ষার্থী। অন্যান্য পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমাদের সহপাঠীরা তিন-চার বছর আগেই পড়ালেখা শেষ করে চাকরি বা অন্য কোনো কাজে নিয়োজিত। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী সেশনজটে পড়ে আমরা শুধু প্রতীক্ষার প্রহর গুনছি। সহপাঠীরা যেখানে শিক্ষক সেখানে আমরা ছাত্র। এই লজ্জা রাখি কোথায়।
এই অতিরিক্ত তিন-চার বছর আমাদের কাছে জেলখানায় কাটানোর মতো। পড়ালেখা শেষে যখন চাকরির দিকে অগ্রসর হব তখন অনেকেরই সরকারি চাকরির বয়স থাকবে না। কিন্তু দোষটা কি আমাদের? কেন আমরা সরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করেও বঞ্চিত?
সরকারের কাছে নিবেদন, চাকরিতে প্রবেশের ব্যাপারে আমাদের প্রতি সদয় মনোভাব দেখানো হোক।
মো. আবদুর রাজ্জাক, রাজশাহী।