ক্রেডিট কার্ডে পণ্য কেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে এখন ক্রেডিট কার্ডের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু জনগণ এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আর্থিক ক্ষতির
সম্মুখীন হচ্ছেন। পণ্যের মূল্যের সমপরিমাণ অর্থই ক্রেডিট কার্ডে কর্তনযোগ্য। কিন্তু একশ্রেণীর দোকানি পণ্যের মূল্যের ওপর দেড় থেকে দুই টাকা কমিশন কেটে অতিরিক্ত মূল্য আদায় করছে।
বিশেষ করে ইলেকট্রনিক শোরুমগুলোয় এই বর্ধিত অর্থ আদায় করা হচ্ছে। এর কারণ জানতে চাইলে বলা হয়, ক্রেডিট কার্ড ইস্যুকারী ব্যাংক নাকি একই হারে কমিশন কেটে বিল পরিশোধ করে। তাই তারা কমিশন কাটতে বাধ্য হয়। এ বিষয়ে ব্যাংকে অভিযোগ করে কোনো ফল পাওয়া যায়নি।
উল্লেখ্য, ক্রেডিট কার্ড ব্যবহারের জন্য গ্রাহকেরা ক্রেডিট কার্ড ইস্যুকারী ব্যাংককে বার্ষিক নির্ধারিত হারে অর্থ পরিশোধ করে থাকেন। ক্রেডিট কার্ড ব্যবহারের জন্য গ্রাহকেরা দুবার কমিশন দেবেন, এটা যুক্তিযুক্ত নয়। বিশ্বের কোনো দেশে এমন নিয়ম আছে বলে আমার জানা নেই। ক্রেডিট কার্ডে যাতে ক্রয়কৃত পণ্যমূল্যের সমপরিমাণ মূল্য আদায় করা হয়, তা নিশ্চিত করার জন্য অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আলী হায়দার, পল্লবী, ঢাকা।