খণ্ডকালীন চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতে আসে, তাদের অধিকাংশই মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের। বিশ্ববিদ্যালয়ের উচ্চ ব্যয়ভার বহন করা তাদের পক্ষে অনেক কষ্টকর। বিষয়টি ভেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনির্দেশনা ও পরামর্শদান দপ্তর কিছুসংখ্যক শিক্ষার্থীকে মাসিক ৫০০ টাকা সম্মানীতে ছয় মাসের জন্য খণ্ডকালীন চাকরিতে নিয়োগ দেয়। তাদের হল, অফিস, প্রশাসনিক ভবন, বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার অথবা ছাত্রনির্দেশনা ও পরামর্শদান দপ্তরে কাজ করতে হয়। শিক্ষার্থীদের যে পরিমাণ কাজ করতে হয়, সে তুলনায় সম্মানী অতি সামান্য। এমতাবস্থায় সম্মানীর পরিমাণ মাসিক এক হাজার টাকা করা হলে শিক্ষার্থীরা অনেকাংশে উপকৃত হবে।

মো. আল আমিন

সংস্কৃত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।