প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা থেকে বুড়িমারী পর্যন্ত সরাসরি ট্রেন সার্ভিস নেই। ফলে এই রুটের যাত্রীরা ট্রেনে বিরতিহীনভাবে ভ্রমণ করতে পারে না। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় খুলনা-সৈয়দপুর রুটে রূপসা ও সীমান্ত নামে দুটি আন্তনগর ট্রেন চলাচল করে। কিন্তু বুড়িমারী থেকে সংযোগ ট্রেন না থাকায় ওই দুটি ট্রেনে বুড়িমারীর যাত্রীরা ভ্রমণ করতে পারে না।
দিনাজপুর থেকে ঢাকাগামী করতোয়া ট্রেনের সংযোগ রাখার জন্য করতোয়া নামে একটি ট্রেন বুড়িমারী থেকে সান্তাহার পর্যন্ত প্রতিদিন চলাচল করে।
ঠিক একইভাবে ‘রূপসা’ এবং ‘সীমান্ত’ ট্রেনের সঙ্গে সংযোগ রাখার জন্য দুটি সংযোগ ট্রেন বুড়িমারী থেকে সান্তাহার পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করলে খুলনা থেকে বুড়িমারী পর্যন্ত যাত্রীদের চলাচলে সুবিধা হতো। এ বিষয়ে রেল মন্ত্রণালয়ের বিশেষদৃষ্টি আকর্ষণ করছি।
আমজাদ হোসেন
কালীগঞ্জ, লালমনিরহাট।