প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি গণগ্রন্থাগারগুলো বৃহস্পতি ও শুক্রবার দুই দিন বন্ধ থাকে। ফলে ছাত্রছাত্রীসহ সাধারণ পাঠকেরা কিছুটা অসুবিধার সম্মুখীন হচ্ছে। শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছাত্রছাত্রীদের স্কুল-কলেজে ক্লাস, সাপ্তাহিক পরীক্ষা, কোচিংসহ নানা ব্যস্ততা থাকে। বৃহস্পতিবার অর্ধদিবস ও শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে গণগ্রন্থাগারে পড়াশোনার সময় পাওয়া যায়। কিন্তু এ দুই দিনই বন্ধ থাকার ফলে ছাত্রছাত্রীরা সে সুযোগ হারাচ্ছে। এ ছাড়া সরকারি-বেসরকারি চাকরিজীবীরাও একইভাবে এ দুই দিন পাঠবঞ্চিত হচ্ছে।
তাই গণগ্রন্থাগার অধিদপ্তরের কাছে অনুরোধ, গণগ্রন্থাগারের ছুটি বৃহস্পতি ও শুক্রবারের বদলে সপ্তাহের মাঝামাঝি যেকোনো দুই দিন করা হোক।
অনুপম ঘোষ
শিক্ষার্থী, বাংলা বিভাগ
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর।